1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল স্বাগতিক বাংলাদেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল স্বাগতিক বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা দ্বিতীয় সেশন শেষে ৫৮ ওভারে ২ উইকেটে ২১৪ রান করেছে। প্রথম সেশনে বিনা উইকেটে ৮৮ রান করেছিলো সফরকারী শ্রীলংকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকান ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট শিকার করতে পারতেন অভিষেক টেস্ট খেলতে নামা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

ব্যক্তিগত ৯ রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি মাহমুদুল হাসান জয়। এরপর ১৬তম ওভারে সরাসরি থ্রোতে উইকেট ভাঙ্গতে না পারায় শ্রীলংকার আরেক ওপেনার দিমুথ করুনারতœকে ব্যক্তিগত ১৮ রানে আউট করতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ২২তম ওভারে আবারও উইকেট বঞ্চিত হন হাসান। ২২ রানে ফাইন লেগে করুনারতেœর ক্যাচ ফেলেন সাকিব আল হাসান।

বল সাকিবের হাত ফসকে ছক্কা হয়। জীবন পেয়ে হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেনন মাদুশকা। রান আউট হবার আগে ৬টি চারে ১০৫ বলে ৫৭ রান করেন তিনি। দলীয় ৯৬ রানে উদ্বোধনী জুটি পতনের পর শ্রীলংকার স্কোর ২শ পার করেন করুনারতেœ ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। জুটিতে ১১৪ রান যোগ হবার পর করুনারতেœকে শিকার করে প্রথম টেস্ট উইকেটের দেখা পান হাসান। ৮টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৬ রান করেন করুনারতেœ। করুনারতেœ ফেরার পর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে চা-বিরতিতে যান কুশল। ৭টি চার ও ১টি ছক্কায় কুশল ৬৫ ও ম্যাথুজ ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হাসান ৩৩ রানে ১ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!