1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগ উন্নয়নের নামে চলছে লুটপাট করেছেন :মন্তব্য ওয়ার্কার্স পার্টির - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

আ.লীগ উন্নয়নের নামে চলছে লুটপাট করেছেন :মন্তব্য ওয়ার্কার্স পার্টির

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশকে দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। তিনি বলেন, এরা (আওয়ামী লীগ) হচ্ছে দখলদার সরকার। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত গণ-ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় সাইফুল হক বলেন, আজ মানুষ বাজার করতে পারেনা, কথা বলতে পারেনা। সরকার শুল্ক বাড়িয়ে, আমদানি কমিয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আবার মজুতদারি করে দাম বাড়াচ্ছে। যারা এই সমস্ত ব্যবসায় জড়িত সবাই সরকারের মদদপুষ্ট গোষ্ঠী। কাজেই এই সরকার সিন্ডিকেটের সরকার, লুটেরাদের সরকার।

তিনি বলেন, ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে সবকিছু লুট করছে এই সরকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। আমদানিসহ বাজার ব্যবস্থাও চলছে সরকারের মাফিয়া চক্রের মাধ্যমে। উন্নয়নের নামে চলছে লুটপাট। আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকারি কর্মকর্তারাও দুর্নীতির সাগরে নিমজ্জিত।

এই সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর জিনিস পত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলসমূহের উপর দায় চাপাচ্ছে। এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি দেশের নাগরিকদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের।

কিন্তু বাংলাদেশের মানুষ আজ সকল অধিকার হারা। শেষ পর্যন্ত এদেশের মানুষ ভোটের অধিকার থেকেও বঞ্চিত। গণ-ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!