1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার

অনলাইন ডেস্ক :

প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি আয়োজিত আগামী ৬-৭ মার্চ ‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গতকাল মঙ্গলবার রাতে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পিকার আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!