1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন রাষ্ট্রপতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী আজ বাসস’কে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।’

রাষ্ট্রপতি গতকাল মঙলবার রাতে (বাংলাদেশ সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন। আশিক চৌধুরী জানান, পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে পৌঁছান। সেখানে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে অভিবাদন জানান।

এই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এরআগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্য ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য ২০২৩ সালের ১৮ অক্টোবর মাসে ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। রাষ্ট্রপতি আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!