1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ : শিল্পমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ : শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক :

পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷ তিনি বলেন, আমাদের অভাবের অভিযোগ তো আছেই৷ সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না৷ আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে৷ বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান৷

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর শিল্প মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি৷ শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ইফতার পার্টি দরকার নেই৷ অবস্থা বুঝে ব্যবস্থা৷ আপনার সংসারকে যেমনভাবে দেখেন এভাবে দেশটাকেও দেখেন৷ আপনারা সাংবাদিকরা আকাশ থেকে শুধু দেখেন না৷ তিনি বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস৷ এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের৷ আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান৷ তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন৷

বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন৷  লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না৷ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে৷ তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন৷ আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন৷ জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত৷ তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!