1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে: নসরুল হামিদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে: নসরুল হামিদ

অনলাইন ডেস্ক :

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (২ মার্চ) রাতে প্রতিমন্ত্রীর বাসভবনে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) মহাপরিচালক ড. অজয় মাথুর সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

আইএসএ’র মহাপরিচালক শনিবার অনুষ্ঠিত আইএসএ’র প্রথম স্টিয়ারিং কমিটির সভায় আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ প্রতিমন্ত্রীকে অবহিত করেন। আগামী ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ৯টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। যার ৬টি প্রকল্পের ৫ লাখ ৪১ হাজার মার্কিন ডলার খরচ হবে। ভাসমান সোলার প্রকল্পের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়নি।

প্রতিমন্ত্রী মহাপরিচালককে স্বাগত জানিয়ে বলেন, নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির পরিমাণ হ্রাস করা অপরিহার্য। ভাসমান সোলারের সম্ভাব্য স্থান বিচক্ষণতার সঙ্গে নির্বাচন করতে হবে। রূফটপ সোলারের ব্যাপক প্রসারে আইএসএ আরো অবদান রাখতে পারে।

বিচ্ছিন্ন চরাঞ্চলে সোলার বিদ্যুৎ আরও বৃদ্ধি করা হবে। ভাসানচরসহ দেশের বড় বড় চরে যৌথভাবে কাজ করা যেতে পারে। আলোচনাকালে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও আইএসএ’র অনুষ্ঠান ও প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান রমেশ কুমার কুরুপ্পাথ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!