1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাব অ্যাওয়ার্ড পেলেন পরিচালক পলাশ মণি দাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন পরিচালক পলাশ মণি দাস

নিজস্ব প্রতিনিধি :

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে ট্রাব অ্যাওয়ার্ড পেলেন পরিচালক পলাশ মণি দাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় পলাশ মণি দাসের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উপদেষ্টা সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহিউদ্দীন মহারাজ এমপি, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, রাজউকের চেয়ারম্যান আনিসুর রহমান মিঞা, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, বিলাল হক, চেয়ারম্যান-নন্দন পার্ক, ড. মো. সাদী-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, রাজু আলীম, কবি ও সাংবাদিক ব্যক্তিত্বসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা- রেদুয়ান খন্দকার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই। সম্মাননা প্রসঙ্গে পলাশ মণি দাস বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!