1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সালমান এফ রহমান - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

সালমান এফ রহমান বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আন্দোলন ছিল না বরং এ আন্দোলনে মহান ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনুধাবন করেছিলেন যে, পাকিস্তানিরা ভাষার অধিকারই হরণ করতে চায়, তারা ভবিষ্যতে বাঙালির সব অধিকারই ক্ষুণ্ন করবে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করা হচ্ছে। চলমান এই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট সোনার বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের গ্রুপ সিইও ও আইএফআইসি ব্যাংক পিএলসির ভাইস-চেয়ারম্যান এবং সালমান এফ রহমানের পুত্র আহমেদ শায়ান এফ রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!