1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে

অনলাইন ডেস্ক :

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতাদের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

এমএসসি ২০২৪-এর প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তারা (বিশ্ব নেতারা) তাঁকে (প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায়) অভিনন্দ জানিয়েছেন এবং তিনি (শেখ হাসিনা) এমএসসি-২০২৪-এর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।’

ড. হাছান বলেন, এমএসসিতে আজ সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী একটি ব্যস্ত দিন কাটিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-ছানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।শেখ হাসিনা এমএসসিতে ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন।তিনি মেটা গ্লোবাল অ্যাফেইটস-এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ^ব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের সঙ্গেও বৈঠক করেন।

বিশ্বব্যাংক চলমান ৫৬টি প্রকল্পে ১৬ বিলিয়ন ডলার এবং ৫০৯ মিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি ছাড়াও সম্প্রতি রোহিঙ্গা ও দরিদ্র মানুষের জন্য ৭০০ মিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাজেটে সহায়তা দিতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। উইমেন পলিটিক্যাল লিডার্স প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!