1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ১ লাখ ৮০ হাজার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ১ লাখ ৮০ হাজার

অনলাইন ডেস্ক :

কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৪ হাজার ৯৮১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। কুমিল্লায়, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ হাজার ৭ শ ৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিম  বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘœ পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেণী জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষীপুর জেলায় ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুর জেলায় ২৭ হাজার ৪৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫ হাজার ১৫০ জন।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।বোর্ড চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিম আরো জানান, কুমিল্লা বোর্ড ৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে। তারা পরীক্ষার সকল বিষয় পর্যবেক্ষণ করবেন। এছাড়া ৬ জেলায়ই পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সকল নিয়ম ও আইন সম্বলিত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘœ পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরীক্ষার সময় সড়কে যেন যানজট তৈরী না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!