1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর পত্নীতলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য শ্রীঘরে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নওগাঁর পত্নীতলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে আনারুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক ইউপি সদস্যকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা করলে পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে ভুক্তভোগী নারী নির্মইল ইউনিয়নের গোবিন্দবাটি গ্রামে বাবার বাড়িতে থাকেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই নারীর বাড়িতে যান ইউপি সদস্য আনারুল। গল্পের ছলে তার দাদী ও ছোট ভাইকে পান ও সিগারেট আনতে গ্রামের দোকানে পাঠিয়ে দেয়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আনারুল ভুক্তভোগীকে ধর্ষণ চেষ্টা করেন। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন এসে আনারুলকে আটক করে। পরে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, রাতেই ধর্ষণের চেষ্টাকারী আনারুল ইসলামকে আটক করা হয়েছে । এরপর আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!