1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অ্যামাজনে বিক্রি হচ্ছে আজব ‍এক বাড়ি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অ্যামাজনে বিক্রি হচ্ছে আজব ‍এক বাড়ি

অনলাইন ডেস্ক :

নিজের বাড়ি নিয়ে সকলেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। এই বিশেষ বাড়ি অবাক করবে আপনাকে। জামাকাপড়ের মতো এক বারে ভাঁজ করা যাবে বাড়ি টি। আর আপনিও হতে পারেন এই বাড়ির মালিক। অনলাইনেই কিনতে পারেন এই বাড়ি।
অ্যামাজনেই পাওয়া যাচ্ছে এই বাড়ি। সম্প্রতি এক ইউটিউব ভিডিয়োতে এই বাড়ি দেখে অবাক হয়েছেন অনেকেই। জেফরি ব্রায়ান্ট নামের এক যুবক ভিডয়োটি পোস্ট করে লিখেছেন, ‘আমি এইমাত্র অ্যামাজন থেকে একটি বাড়ি কিনেছি। এটির দাম ২৬ হাজার ডলার‘।

এই ইউটিউবারের দাদা মারা যায়। তারপর দাদার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে পাওয়া টাকা থেকে বাড়ি বানানোর ইচ্ছা ছিল জেফরি ব্রায়ান্ট। তবে সময়ের অভাবে সেই দায়িত্ব নিতে চায়নি জেফরি। বদলে অ্যামাজন থেকে অর্ডার দেন এই বাড়ি। এবং বাড়িটি প্যাক হয়ে আসে তার কাছে। অন্য ছোট জিনিসের মতো এটি আনপ্যাক করে দেখায় ইউটিউবার। আর সেই ভিডিয়ো হয়ে যায় ভাইরাল।

জেফরি জানিয়েছেন, ‘সম্প্রতি দাদার সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ ব্যবহার করে বাড়িটি কিনেছি। এ ধরনের বাড়ি ইউটিউবে প্রথম দেখেছিলাম। সেখান থেকে আগ্রহ জন্মায়। এক পর্যায়ে অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে বাড়িটি কেনার অর্ডার করি।’

ভাঁজ হয়ে যাওয়া এই বাড়ির ভেতরেই আছে, রান্নাঘর, টয়লেট, বাথরুম, শোওয়ার ঘর। দুদিক থেকে ভাঁজ খুললেই বাড়ি হয়ে যাবে বড়। অনলাইনে পাওয়া বাড়িটিকে বেশ সস্তা বলে মনে করছেন নেটিজেনরা।–জি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!