1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকান ঘাঁটিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পাঁচ যোদ্ধা নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমেরিকান ঘাঁটিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পাঁচ যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক :

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় কুর্দি নেতৃত্বাধীন ৫ যোদ্ধা নিহত  সিরিয়ার পূর্বাঞ্চলে একটি আমেরিকান ঘাঁটিতে রাতে চালানো হামলায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) পাঁচ যোদ্ধা নিহত হয়েছে।

সোমবার এক যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানায়। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বৃহত্তম ঘাঁটি ‘আল-ওমর তেলক্ষেত্রে মধ্যরাতের পর এক ড্রোন হামলায় এসডিএফ বিশেষ বাহিনীর পাঁচ সদস্য নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।’

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ আল-ওমর তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দখলে থাকা ঘাঁটিতে রোববার ড্রোন হামলার চালানোর দাবি করেছে।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার আবদেল রহমান বলেন, ঘাঁটিটির অভ্যন্তরে এসডিএফ অংশে এ ড্রোন হামলা চালানো হয়। গত সপ্তাহের শেষের দিকে সিরিয়া ও ইরাকে মার্কিন হামলার পর আমেরিকার ঘাঁটিতে ইরানপন্থী গ্রুপের এটি প্রথম হামলা।

গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়। সেখানে এ হামলার ঘটনায় ওয়াশিংটন ইরানপন্থী বাহিনীকে দায়ী করে।

এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়া ও ইরাকে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের ধারাবাহিক একতরফা হামলার জবাব দিয়েছে বলেছে, যে এমন হামলার আরো জবাব দেওয়া হবে।
উল্লেখ্য জোট সৈন্যের পাশাপাশি ইরাকে প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!