1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইল মহাসড়কের বাসাইল সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

টাঙ্গাইল মহাসড়কের বাসাইল সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় গতরাত সাড়ে ৯টার দিকে সড়ক দুূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকার যাত্রী। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সাঈদ। অপরজনের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়ীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়।

এ ঘটনায় আহত প্রাইভেট চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!