1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝালকাঠি জেলা কৃষক লীগের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ঝালকাঠি জেলা কৃষক লীগের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঝালকাঠি জেলা কৃষক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ঝালকাঠি জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রাসুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলীর নেতৃত্বে জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন জাতির পিতার সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে তারা কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
পরে ঝালকাঠি জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রাসুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ মুক্তার হোসেনসহ ঝালকাঠি জেলা কৃষক লীগের অসংখ্য নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!