1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউসুফ শেখ’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউসুফ শেখ’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

প্রতিনিধি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউসুফ শেখ’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জিআর সাজা-কদমতলী থানার মামলা নং-৪৮(০১)১৬, প্রসেস নং-১০৭/২১, তাং-২৪/০৬/২১ খ্রিঃ ও জিআর সাধারন-কদমতলী থানার মমালা নং-২৯(১০)২১, প্রসেস নং-৮৫০/২২, তাং-০১/০৭/২২ খ্রিঃ; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ইউসুফ শেখ, পিতা- ইব্রাহিম শেখ @ নুর আলী, সাং-নিমতলী, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!