1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধি

বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

গতকাল ২৯/০১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হইতে অদ্য ৩০/০১/২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত ০১:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪,৫০,০০০/- (চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। জননী স্টেশনারী প্রোডাক্টস এন্ড বুকস্’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ২। জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৩। সোলেমান ফুড প্রোডাক্টস্’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৪। মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘর’কে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৫। লিদদিন লিমিটেড’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৬। মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৭। মদিনা ফ্লাওয়ার মিলস্’কে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ৮। বিআরপি ক্যাবলস্’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৯। দোলা ক্যাবলস্’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ১০। এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও ১১। সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেড’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মূল্য মানের নকল বৈদ্যুতিক তার জব্দ করতঃ ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!