1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে : সালাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে : সালাম

প্রতিনিধি

জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, তারা এখন জালিম সরকারের কাছ থেকে মুক্তি চায়। এখন আর কোনো প্রতিবাদ নয়, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনের জন্য দেশবাসী আজ প্রস্তুত।

সোমবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুর জাফরাবাদে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

আওয়ামী লীগের আমলে দেশ ও জনগণ কেউ নিরাপদ নয় দাবি করে সালাম বলেন, নিজেদের স্বার্থে সরকার দেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে। গণতন্ত্রকে বন্দী রেখে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারা জাতিকে শোষণ করছে। সারাবিশ্বের কাছে বাঙালিকে হেয় প্রতিপন্ন করেছে।

বিএনপির আন্দোলন ক্ষমতায় আসার জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে। আন্দোলনে স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে। এবারের লড়াই ১৮ কোটি মানুষকে মুক্ত করার লড়াই।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা সোহেল রহমান, আক্তার হোসেন, আদাবর থানার আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ও মোহাম্মদপুর থানার যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন টুয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!