1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ইতিহাসে নজীর বিহীন : পরিবেশ ও বন মন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন ইতিহাসে নজীর বিহীন : পরিবেশ ও বন মন্ত্রী

প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী  মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে যে উন্নয়ন করেছে তা দেশের ইতিহাসে নজীরবিহীন। সকল ক্ষেত্রে দেশের এ অভূতপূর্ব উন্নয়ন কেউই অস্বীকার করতে পারবে না।  বিরোধী দলগুলো শুধুমাত্র বিরোধীতার কারণেই বিরোধিতা করে থাকে।
আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা বাজারে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সরাকারি সফলতার সুবিধা জনগণ ভোগ করছে। শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!