1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় মহাসড়ক অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় মহাসড়ক অবরোধ

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট, (সাভার): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ করেন দুই শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে ক্যাম্পাসে আসছিলেন। সাভারের সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছলে মুখবাঁধা অবস্থায় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ রিকশার গতিরোধ করে। এ সময় চাপাতি দিয়ে কোপ দিলে জাবালির ডান হাতের পাঁচটি আঙুল কেটে যায়। তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ খবর জানার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলো- সিএন্ডবি থেকে বিশমাইল এলাকায় চেকপোস্ট স্থাপন, ছিনতাইকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ভুক্তভোগীর ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে পর্যাপ্ত লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিকশাওয়ালাকে পুলিশের হাতে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। অবরোধকালে আশুলিয়া ও সাভার হাইওয়ে থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। পরে দাবি মেনে নিয়ে সন্দেহভাজন রিকশাওয়ালাকে রিকশাসহ সাভার থানায় প্রেরণ করা হলে রাত ১০টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আজ থেকে বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত চেকপোস্ট থাকবে। একটা হবে সিএন্ডবি থেকে মীর মশাররফ হোসেন হলের মাঝখানে, আরেকটা মীর মশাররফ হোসেন হল গেট থেকে প্রান্তিক গেটের মধ্যে স্থাপন করা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করার ব্যবস্থা করা হবে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, সাভার হাইওয়ে থানা থেকে নিয়মিতভাবে টহল চলে। এরপরও এমন ছিনতাইয়ের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা টহল আরো জোরদার করব।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, দুই থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসে দোষীদের আটক করার আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। প্রশাসন তাদের সঙ্গে বসে লিখিত প্রতিশ্রুতি দেবে। আগামীকাল তারা ওয়াচ টাওয়ার ও টহল পুলিশের ব্যাপারে আপডেট জানাবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!