1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৪ কোটি ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিসিক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১৪ কোটি ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিসিক

প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১৪ কোটি টাকার অধিক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে।
আজ রবিবার দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক ও পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম বাসস’কে জানান, ২০২৩ সনের মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভ্যাটসহ বকেয়া ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক আজ রবিবার (১১ জুন) পিডিবি’র কাছে হস্তান্তর করেছে সিসিক। সিসিকের রাজস্ব আয় অর্থাৎ নিজস্ব তহবিল থেকে এ বকেয়া পরিশোধ করা হয়েছে। 
সিসিক কর্মকর্তা আরও জানান, পিডিবি’র দাবি অনুযায়ী উক্ত বকেয়া টাকার লেইট পেমেন্ট সার্চ চার্জ বাবত সিসিকের কাছে চলতি বছরের মার্চ পর্যন্ত আরও প্রায় ৩ কোটি টাকা দাবি করছে পিডিবি। সে টাকা মওকুফ করতে পিডিবি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সিসিক। এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত  হয়নি। 
এর প্রায় ৬ মাস আগ সিসিক কর্তৃপক্ষ একসাথে আরও প্রায় ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। উল্লেখ্য, প্রতিমাসে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মোট বিদ্যুৎ বিল আসে গড়ে প্রায় ৭০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!