1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশবাসীর মর্যাদা হানিকর কোনো অন্যায় কাজ আমি কখনই করি না : প্রধানমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশবাসীর মর্যাদা হানিকর কোনো অন্যায় কাজ আমি কখনই করি না : প্রধানমন্ত্রী

প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, তিনি কখনো এমন কোনো অন্যায় কাজ করেন নি, যা দেশের মানুষের মর্যাদা ক্ষুন্ন করতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংকও (ডব্লিউবি) বুঝতে পেরেছে যে, তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার সরকারের বিরূদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছিল। প্রধানমন্ত্রী বলেন, “(যুক্তরাষ্ট্রের ওয়াাশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দফতরে আমার সাম্প্রতিক সফরের সময়) আমি দৃঢ়ভাবে বলেছিলাম যে, বাংলাদেশের জনগণের মর্যাদা ক্ষুনকারী কোনো অসৎ উদ্দেশ্যকে আমি কখনই সমর্থন করব না।” ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ বিশ্বব্যাংক বুঝতে পেরেছে যে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।” তিনি বলেন, বিশ্বব্যাংকের সদর দপ্তরে আলোচনার সময় তিনি আরো একবার বিশ্বব্যাংকের উদ্দেশ্যমূলক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনার বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান যে দেশে বর্তমানে (মে পর্যন্ত) মজুদকৃত খাদ্যশস্যের পরিমাণ ১৬.২৭ লাখ মেট্রিক টন। তিনি বলেন, “মোট খাদ্যশস্যের মধ্যে চালের পরিমাণ ১২.২৫ লাখ মেট্রিক টন, গম ৩.৯৬ লাখ মেট্রিক টন এবং ধানের পরিমাণ ৯ হাজার মেট্রিক টন।”
প্রধানমন্ত্রী বলেন, দেশে সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থ বছরে (২৩ মে ২০২৩) এ পর্যন্ত ৬ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ ৮০ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের নতুন নতুন এলাকায় ভূতাত্ত্বিক জরিপ ও সিসমিক সার্ভে কার্যক্রম জোরদার করা হয়েছে।
জাপা সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ পড়ার ফলে বাংলাদেশ ২০২৬ সালের পর, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা পাবে না। তিনি বলেন, “এটি ভারতে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।” প্রধানমন্ত্রী বলেন, “এটি বিবেচনায় নিয়ে ভারতের সাথে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সিইপিএ স্বাক্ষরিত হলে, ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে জিডিপি ১.৭২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।”
আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখ কর্মরত প্রবাসী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!