1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আশুলিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে সোহেল জোতি চাকমা (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (২৪ মে) বিকেল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক সোহেল জোতি চাকমা খাগড়াছড়ি জেলার দিঘানালা থানার ৩৩নং নুনছড়ি ভিপি পাড়া এলাকার চন্দাক লাল চাকমা ও বিজয় লক্ষী চাকমার ছেলে। তিনি আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় প্রফেসরস টাওয়ারে বসবাস করে দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল জোতি চাকমা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

ওসি আরও বলেন, উক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

 

 

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!