1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উস্কানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উস্কানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

ঢাকায় মার্কিন দূতাবাস আজ বলেছে,  তারা যে কোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “কবরস্থানে পাঠানোর” হুমকি দিলে, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিন্দা জানায়। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ আজ বাসসকে বলেন, “মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’
সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরো বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এই হুমকির  বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর, মার্কিন দূতাবাসের এ মন্তব্যটি এলো। ম্যাকিনটোশ বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের  বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি  বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।’
উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন। ওই সমাবেশে চাঁদ বলেন,‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা-  শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!