1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় জমিজমার দ্বন্দ্বে গৃহবধূর মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বগুড়ায় জমিজমার দ্বন্দ্বে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি

বগুড়ায় জমিজমার দ্বন্দ্বে বিরোধে জীবন নাহার (২৮) নামে এক গৃহবধূকে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ মে) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জীবন নাহার ওই গ্রামের পলাশের স্ত্রী। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী। নিহত জীবন নাহারের স্বামীর বড় ভাই (ভাসুর) রাজু আহমেদ অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন যাবত প্রতিবেশি মৃত ইজার আলীর ছেলে পুলিশ সদস্য আবেদুর রহমান মিষ্টারের সাথে বাড়ি সামনে দুই শতক জমি নিয়ে ১৫ বছরের বিরোধে মামলা চলছে। এ নিয়ে ঢাকায় পুলিশে কর্মরত মিষ্টার ছুটি কাটাতে বাড়িতে আসলে সব সময়ই হুমকি ধামকি দিয়ে থাকেন। বুধবার সকালে ধানকাটার জন্য তিনজন শ্রমিকে নিয়ে আসি। তাদের সকালের খাবার দিয়ে আমার স্ত্রী বাড়িতে ফিরছিলেন।

এই সময় মিষ্টারসহ তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও তার ছেলে কনক আমার ভাইয়ের স্ত্রীকে পথরোধ করে আমবাগানে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে মাথায় উপর্যপুরি আঘাতে জখম করে। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ নিহতের স্বামী পলাশ বলেন, ‘কোন কারণ ছাড়াই মাত্র দুই শতক জমির জন্য আমার স্ত্রীকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই।

পুলিশ সদস্য আবেদুর বরাবরই তার চাকুরিত প্রভাব কাঠিয়ে আমাদের হেনস্তা করে আসছিল। তবে এইভাবে আমার স্ত্রীকে মেরে ফেলবে ভাবিনি। জানলে তাদের আগেই সব দিয়ে দিতাম।’ রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু বলেন, ‘তিনি বিষয়টি নিয়ে কয়েকবার মিমাংসা করেছেন।

তারপরও এই ঘটনা ঘটিয়ে তারা অপরাধ করেছে। তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন তিনি।’ এ বিষয় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব শত্রুতা ও জমির বিরোধে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। মাথায় গুরুতর আঘাত থেকে গৃহবধূর মৃত্যু হয়। নিহতের পরিবার এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনের নাম বলেছে। তাদের গ্রেপ্তারে ইতিমধ্যে তিনটি দল অভিযান শুরু করেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!