1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে "মির্জা ফখরুল" - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকার হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে “মির্জা ফখরুল”

প্রতিনিধি

সরকার আবারও হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের লেখালেখিতে সেন্সরশিপ চালু করেছে সরকার। তারা প্রকৃত ঘটনা লিখতে পারেন না।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য হত্যা, গুম, খুন, মিথ্যে মামলা ও ভয়ের সংস্কৃতি চালু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারা একটি ত্রাসের সংস্কৃতি চালু করেছে। এভাবেই তারা আজকে দেশকে শাসন করতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, নওগাঁয় এক নারীকে র‌্যাব তুলে নিয়ে গেছে।‌ তুলে নেওয়ার ৩৬ ঘণ্টা পরে সে মারা গেছে। তার ডাক্তারি রিপোর্টে এসেছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ৩৬ ঘণ্টার মধ্যেও এফআইআর করা হয়নি। সেটা পরে করা হয়েছে। অর্থাৎ আবার র‌্যাবের হাতে সাধারণ একজন মানুষের মৃত্যু হলো।

দেশে চরম অশান্তি বিরাজ করছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ নিরাপদ বোধ করছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদি সরকার কেড়ে নিয়েছে।
সবাইকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অত্যাচারী-নির্যাতনকারী এই শাসকের অপসারণের জন্য আল্লাহতালার কাছে অবশ্যই দোয়া চাইতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, রুহুল আমিন গাজী, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, ডা. জাহিদ হোসেন, ডা. সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!