1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা করেছিলেন "শিক্ষামন্ত্রী" - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা করেছিলেন “শিক্ষামন্ত্রী”

প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে মুক্তির পথে যাত্রা শুরু করেছিলাম, সেই পথকে রুদ্ধ করতে আবারও পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান।
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করা হয়েছিলো, জয়বাংলা নিষিদ্ধ হয়েছিলো, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিলো। সারাদেশে মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছিলো ‘।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীতে মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করা হয়েছিলো, সরিয়ে দেয়া হয়েছিলো। সারাদেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছিল। যে নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে বঙ্গবন্ধু পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন, সেই নারীদের পুনর্বাসনের সমস্ত কিছু কেড়ে নেয়া হয়েছিল। তাদেরকে আবার দুঃস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া হয়েছিলো।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সারাদেশে মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস পরিপুর্ণভাবে বিকৃত করে ফেলা হয়েছে, বাকশালকে একদলীয় শানসের অপবাদ দিয়ে বহুদলীয় শাসনের নামে দেশে ধর্মভিত্তিক রাজনীতি চালু করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!