1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্কিন যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগর ছেড়ে যেতে ‘সতর্ক’ করেছে চীনের সামরিক বাহিনী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

মার্কিন যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগর ছেড়ে যেতে ‘সতর্ক’ করেছে চীনের সামরিক বাহিনী

প্রতিনিধি

চীনা সামরিক বাহিনী বলেছে, তারা বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ট্র্যাক করেছে এবং বেইজিংয়ের জলসীমা থেকে ‘চলে যাওয়ার জন্য সতর্ক’ করেছে।
চীন প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের উপর সার্বভৌমত্ব দাবি করে। একটি কৌশলগত এই জলপথের মাধ্যমে বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। যদিও আন্তর্জাতিক আদালতের রায়ে এই দাবির কোনো আইনি ভিত্তি নেই।
ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই সকলেই সাগরে ওভারল্যাপিং মালিকানা দাবি করে আসছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে এই জলপথে যুদ্ধজাহাজ মোতায়েন করে।

চীনের পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস বৃহস্পতিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশ করেছে। এই অঞ্চল ভিয়েতনামও নিজেদের বলে দাবি করছে।
মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, পিএলএ সমুদ্রে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের মাধ্যমে ‘আইন অনুসারে মার্কিন যুদ্ধ জাহাজটি ট্র্যাক করেছে এবং এটিকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে’।
তিনি বলেন, জাহাজটি ‘চীনা সরকারের অনুমতি ছাড়াই চীনের ভূখন্ডের জলসীমায় অনুপ্রবেশ করেছে, এটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করেছে।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দক্ষিণ চীন সাগরে তাদের দাবি জাহির করার সময়, চীনা কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে যার মধ্যে কিছু সামরিক সুবিধা এবং রানওয়ে রয়েছে।
আঞ্চলিক দেশগুলো চীনা জাহাজের বিরুদ্ধে তাদের মাছ ধরার নৌকাকে হয়রানির অভিযোগও করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!