1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামীকাল শুরু ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

আগামীকাল শুরু ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন

প্রতিনিধি

জেলার হালুয়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন।
এদের মধ্যে রয়েছেন পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভূঞা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ (মোবাইল ফোন), নাদিম আহমেদ (নারিকেল গাছ), আব্দুল মোতালেব (জগ)।
এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৮ হাজার ৮শ’ ৭ জন পুরুষ ও ৯ হাজার ১৪৭ জন নারী ভোটার রয়েছেন। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান।
ইউএনও আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে নিয়েজিত থাকবে পুলিশ-আনসারসহ আইন প্রয়োগাগকারী সংস্থার সদস্যরা। একইসাথে নিয়োজিত থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন প্রয়োগকারী সংস্থার ভ্রাম্যমাণ টহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!