1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় ভেজাল গুড় ও মিষ্টি তৈরি: ৯ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নওগাঁয় ভেজাল গুড় ও মিষ্টি তৈরি: ৯ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

মিরু হাসান, স্টাফ রিপোর্টর
নওগাঁর পত্নীতলা ও মহাদবপুর উপজেলা সদরের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-শেমাই তেরীর করার অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর ভ্রাম্যমান আদালত।

এসময় বিপুল পরিমান ভেজাল গুড়,মিষ্টি ও নানা রকম উপকরণ ধ্বংস করা হয়েছে।বুধবার জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পত্নীতলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার নজিপুর বাজার এলাকার ফাতিহা ফুড প্রোডাক্ট, ধানসিঁড়ি মিষ্টান্ন ভান্ডার, নিউ মমতাজ মিষ্টান্ন ভান্ডার, মমতাজ মিষ্টান্ন ভান্ডার, এবং ওল্ড মমতাজ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন এবং বিপণন করার অপরাধে ওই ৫টি প্রতিষ্ঠানের মালিককে ৫০হাজার জরিমানা করে।

এসময় এসব প্রতিষ্ঠান থেকে জব্দকৃতন ১০ হাজার ৫২০ কেজি ভেজাল ঝোলা গুড়, ২ হাজার ৩০০ কেজি কেমিকাল রংয়ের সেমাই, ৭ হাজার ১৫০ লিটার মিষ্টির ময়লা শিরা, ২ হাজার ৯৫০ লিটার দুর্গন্ধযুক্ত ছানা, ৪ হাজার ৫০ কেজি নষ্ট মিষ্টি, এক কেজি কেমিক্যাল রং এবং ৪ হাজার ২৫০ লিটার ব্যবহৃত পাম ওয়েল ধ্বংস করা হয়।

এদিকে একই ভাবে এর আগে নওগাঁর মহাদেবপুরের দোহালীগ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় উৎপাদন ও বিপনণ করার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৩৭ মন ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাদেবপুর নওগাঁ জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে ভেজাল গুড় উৎপাদন এবং বিক্রির করার অপরাধে নেপাল গুড় কারখানার মালিককে ৪ হাজার টাকা, নরেন্দ্র গুড় ঘরের মালিককে ২ হাজার টাকা, সুভাস গুড় ঘরের মালিককে ৫ হাজার টাকা এবং বিধান গুড়ের আড়ৎ এর মালিককের নিকট থেকে ৬হাজার টাকা জরিমানা আদায করা হয়।

র‌্যাব এর সদস্যরা এসময় ১৩৭মন ভেজাল গুড়, ৪৩৫ মন চিনির শিরা, ২৫ মন মিষ্টির ময়লা শিরা, সাড়ে ৪ কেজি ক্ষতিকর রং, আড়াই কেজি হাইড্রোজেন, ৪ কেজি স্যাকারিন, ৫শ গ্রাম ফিটকিরি, ৫ কেজি চুনসহ বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!