1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনীর মহিপালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেনীর মহিপালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু!

প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি: ফেনীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাসরিন আক্তার (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল হাজী নজির আহম্মদ ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন ফেনীর সোনাগাজী পৌরসভার ৪ নং ওয়ার্ডের শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি ফেনী শহরের স্বপ্নচূড়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, নাসরিন প্রতিদিনের মতো বিউটি পার্লার বন্ধ করে স্বামীর মোটরসাইকেলে মহিপালের পাশে মধ্যম রামপুর এলাকায় ভাড়া বাড়িতে ফিরছিলেন। তাঁর স্বামীরও শহরে ব্যবসাপ্রতিষ্ঠান আছে। কয়েক বছর ধরে তারা ফেনীতে ভাড়া বাসায় থাকতেন। গতকাল রাতে তাঁদের মোটরসাইকেলটি মহিপাল এলাকার হাজী নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে হঠাৎ নাসরিন পেছনে থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই স্বজনেরা লাশ সোনাগাজী উপজেলায় গ্রামের বাড়িতে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে আমিরাবাদ ইউনিয়নের মানুমিয়ার বাজার সংলগ্ন নাসরিন আক্তারের পৈত্রিক নিবাসে তাকে দাফন করা হয়েছে। মনসুর আলম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ফিলিং স্টেশনের সামনে ওই নারী হঠাৎ মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে তাঁকে হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!