1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেই পাতা গাঁজা গাছের নয়, দাবি করেছে পাট মন্ত্রণালয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সেই পাতা গাঁজা গাছের নয়, দাবি করেছে পাট মন্ত্রণালয়

প্রতিনিধি

জাতীয় পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটি গাঁজা পাতার সদৃশ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী। তবে এমন দাবি অস্বীকার করে মন্ত্রণালয় বলছে, ভাইরাল হওয়া ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার।

‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস পালন হয়। ওই দিন রাজধানীর বিজয় সরণী মোড়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সৌজন্যে ফেস্টুন চোখে পড়ে।

তাতে পাটজাত পণ্যের সঙ্গে রয়েছে সবুজ পাতার ছবি। সেখানে খাঁজ কাটা সবুজ পাতা দেখে পথচারীদের অনেকেই এটা পাট পাতা কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ছবিটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী গাঁজা পাতা বলে দাবি করেন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার ঢাকা পোস্টকে বলেন, এই ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার। ওই পাটের পাতাটিই এমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!