1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল "ওয়ালটন" - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল “ওয়ালটন”

প্রতিনিধি

টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। ২০২৩-২৪ সালের জন্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এই স্বীকৃতি দিয়েছে লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্র্যান্ডস। এর আগেও ২০২০-২০২১ সালে এই সম্মাননা পেয়েছিল ওয়ালটন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই সম্মাননা দেওয়া হয়।

ওয়ালটনের পক্ষে সুপারব্র্যান্ডের ট্রফি ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনের বিষয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর বলেন, অগণিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে ওয়ালটনের এ অর্জন। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করায় ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও প্রযুক্তিপণ্য খাতে দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন।

তিনি বলেন, আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডের এই সম্মাননা আমাদের আরও অনুপ্রাণিত করবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথ সুগম করবে।

উল্লেখ্য, সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র প্রযোজ্য ব্র্যান্ডের বিচারক সংস্থা। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ৯০টি দেশে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য সর্বোচ্চ সাফল্যের প্রতীক। আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস টিমের অনুমোদনে ১৬ সদস্যের বাংলাদেশ ব্র্যান্ড কাউন্সিল দেশের সুপারব্র্যান্ডগুলো নির্বাচিত করেছে। চলতি বছর বাংলাদেশের ৪০টি প্রতিষ্ঠান ‘সুপারব্র্যান্ড’ সম্মাননা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!