1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেম দিবসের আগেই চোখের নীচের কালি দূর করুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রেম দিবসের আগেই চোখের নীচের কালি দূর করুন

প্রতিনিধি

চোখের নীচে কালো দাগছোপ খুব সাধারণ একটি সমস্যা। শুধু মহিলা বলে নয়, পুরুষদের চোখের নীচে কালির স্তর পড়ে। কর্মব্যস্ত জীবনে নিজের দিকে তাকানোর সময় পান না অনেকেই। তা ছাড়া রোজের যাপনে অনিয়ম তো থাকেই। নিজের প্রতি যত্ন না নেওয়ার প্রতিফলন পড়ে চোখের নীচে। চোখের নীচে কালো দাগছোপের নেপথ্যে থাকতে পারে বিভিন্ন কারণ। তার মধ্যে অন্যতম ঘুম কম হওয়া। এ ছাড়াও পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়া, হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, মানসিক অবসাদ, সঠিক সময়ে খাওয়াদাওয়া না করা— নানা রকম কারণে মূলত কালি পড়ে যায় চোখের নীচে।

চলছে প্রেমের সপ্তাহ। প্রেমের মরসুমে চারদিকে ছড়িয়ে পড়েছে ভালবাসার রং। মনের মানুষটির সঙ্গে প্রেমের উদ্‌যাপনের আগেই দূর করুন চোখের নীচের কালো দাগ। শুধু ভরসা রাখতে হবে কয়েকটি ঘরোয়া টোটকার উপর।

নারকেল তেল ও হলুদের প্যাক

রূপচর্চায় নারকেল তেল এবং কাঁচা হলুদের উপকারিতার কথা বলাই বাহুল্য। ত্বকের কোমলতা ফেরানো থেকে শুরু করে ব্রণ দূর করা— এই দু’টির জুড়ি মেলা ভার। কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নারকেল তেল আর কাঠবাদাম তেল মেশান। থকথকে ঘন প্যাক বানিয়ে চোখের নীচে পুরো মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

আলুর প্যাক

সব্জি হিসাবে আলুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু রূপচর্চাতেও এর ভূমিকা অনবদ্য। খোসা-সহ আলু বেটে চোখের নীচে লাগান। তিন-চার দিন এই প্যাকটি ব্যবহার করলে চোখের কালি নিশ্চিত ভাবে দূর হবে।

কফিবিনের প্যাক

শীতের সকালে শুধু কফির কাপে চুমুক দিলে হবে না। চোখের কালি মুছতেও কফি কাজে লাগাতে পারেন। এক চামচ কফিবিন গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চোখের নীচে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ শুকনো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। শুতে যাওয়ার আগে চোখের চারপাশে এক পরত আমন্ড তেল লাগিয়ে নিন। প্রতি দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। উপকার পাবেন।

দই আর মধুর প্যাক

দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বাড়িয়ে তোলে। দই, মধু আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে তা চোখের নীচে ও মুখে লাগান দিনে দু’বার। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এর পর মুখ শুকনো করে মুখে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার কিংবা অ্যালো ভেরা জেল।

টি ব্যাগ

টি ব্যাগ ফেলে না দিয়ে, তা কাজে লাগাতে পারেন রূপচর্চায়। ব্যবহার করার পর টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ব্যবহার করার কিছু ক্ষণ পর ফ্রিজ থেকে বার করে নিন। চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের উপর রেখে দিন। প্রতি দিন ব্যবহারে দূর হবে চোখের নীচের কালো দাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!