1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া‌ নিয়োগপত্র প্রদান, চক্রের চার জন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া‌ নিয়োগপত্র প্রদান, চক্রের চার জন আটক

প্রতিনিধি

সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটককৃতরা হলো মোঃ আনোয়ারুল হক, রুবিনা আক্তার, খাদিজা জাহান ও মোঃ কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাত ১০:৪৫টায় ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার নর্থ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম বলেন, মোঃ মকছেদুল ইসলাম আদর্শ সিকিউরিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।  আসামিরা নিজেদের  ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে মকছেদুলের এলাকার মাসুদ রানা ও মাহফুজুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি পাইয়ে দিবে বলে আশ্বস্ত করে। মাসুদ রানা ও মাহফুজুর রহমান ১২ জুন ও ৫ জুলাই ২০২২ খ্রি. তারিখে আসামিদেরকে সর্বমোট ১০ লাখ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর আসামিরা মাসুদ রানা ও মাহফুজুরকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগপত্র প্রদান করে। এই নিয়োগপত্র নিয়ে চাকরিপ্রত্যাশীরা সংশ্লিষ্ট দপ্তরে গেলে জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া।

গোয়েন্দা কর্মকর্তা বদরুজ্জামান জিল্লু,  বিপিএম বলেন, গত ২৭ জানুয়ারি ২০২৩ খ্রি.  মকছেদুলের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়। মামলাটির  তদন্ত শুরু করে গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.  রাতে উত্তরা পূর্ব নর্থ টাওয়ার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের উত্তরা পূর্ব থানার রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!