1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাকে হত্যার ঘটনায় সন্তানের যাবজ্জীবন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

মাকে হত্যার ঘটনায় সন্তানের যাবজ্জীবন

প্রতিনিধি

বগুড়ায় মা আলতাফুন্নেছাকে (৫৮) হত্যার ঘটনায় সন্তানের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
রায়ে একই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুর ১টায় বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হচ্ছে- বগুড়া ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে আবু বক্কর (৩০)।
আদালত সূত্রে জানা যায়, আসামি মো: আবু বক্কর একজন নেশাগ্রস্থ ভবঘুরে। ২০১৫ সালের ১২ অক্টোবর নেশাগ্রস্থ অবস্থায় রাত ১০ টার দিকে তার বৃদ্ধা মা আলতাফুন্নেছাকে (৫৮) ভাত দেওয়ার জন্য ডাকেন। সে সময় আলতাফুন্নেছা আসামিকে বলেন ‘তুমি নিজেই ভাত নিয়ে খাও’। এতে আসামি ক্ষিপ্ত হয়।
মা-ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামি আবু বক্কর পাশে থাকা এলটি ইউক্যালিপ্টাসের গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে যায়। এরপর আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরদিন ১৩ অক্টোবর আলতাফুন্নেছাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এঘটনায় আসামির বড় ভাই মো: শাহ আলম বাদি হয়ে বগুড়ার ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। শুনানি শেষে আজ রোববার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, এই মামলার আসামি আবু বক্কর গ্রেফতারের পর থেকেই জেলহাজতে ছিল। বোরবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। এদিন আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট কামাল উদ্দীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!