1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়া থেকে পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত সর্দার হযরত আলী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশুলিয়া থেকে পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত সর্দার হযরত আলী গ্রেপ্তার

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি মো. হযরত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তিনি একজন পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত সর্দার। শনিবার (১৪ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৪। এর আগে, শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বছরের ১০ জুন সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর সাভারের রাজাশন এলাকার ভাড়া বাসায় ফেরেননি চালক শহিদুল ইসলাম শহিদ। স্ত্রী লাইলী বেগম স্বামী শহিদের মোবাইলে কল করলে, তা বন্ধ পান। এরপর ১১ জুন সকালে আনন্দপুর সিটিলেনের একটি খালি প্লটে শহিদের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডাকাতিসহ একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে চাঞ্চল্যকর এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪।

র‌্যাব আরও জানায়, এ মামলায় আমীর হোসেন বাবু নামে গ্রেপ্তার এক আসামি শহিদ হত্যাকাণ্ডে হযরত আলীর জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদল নেতা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত হযরত আলী আশুলিয়ার বাসাইদ এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। পরে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অটোরিকশা চালক শহিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে একজন পেশাদার খুনি ও সক্রিয় ডাকাত দলের সর্দার। বিভিন্ন ধরণের মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হযরত আলী। সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ১৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় অভিযুক্ত সে। তার নামে সাভার মডেল থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। যার তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং অন্যটির তদন্ত প্রক্রিয়াধীন। এ ঘটনায় গ্রেপ্তার আসামি হযরত আলীকে সাভার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!