1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ৬২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আশুলিয়ায় ৬২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে ৬২ কেজি ৩৭০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে মো. কাওছার (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাটামাথা হাসিমপুর এলাকার মো. তারু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৮) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. মেহেদি হাসান (২২)।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল বুধবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬২কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!