1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাইফুল ইসলাম, ধামরাই প্রতিনিধি

 

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ১২টায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার, সহকারী শিক্ষক আফজাল, আমির উদ্দিন, নজরুল ইসলাম, দিলীপ কুমার, নিয়ত আলী, সুবাদ চাষবংশীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিয়ত আলী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগে সহযোগিতা করায় স্নোটেক্স আউটওয়্যার অ্যান্ড স্পোর্টসওয়্যার কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং প্রত্যাশা ব্যক্ত করেন সবুজ প্রকৃতিতে ভরে উঠুক আমাদের চারপাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!