1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই শেষ, লিখিত পরীক্ষায় সুযোগ পেলেন ৬১৯ জন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই শেষ, লিখিত পরীক্ষায় সুযোগ পেলেন ৬১৯ জন

প্রতিনিধি

চট্টগ্রামে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেওয়া ১ হাজার ৬৫২ জন আবেদনকারীর মধ্যে ৬১৯ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ বাছাই কার্যক্রমে প্রার্থীদের শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি শারীরিক মাপ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নেওয়া হয়। নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণদের লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত এ নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং প্রার্থীদের উদ্দেশে বলেন, নিয়োগে কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা দালাল চক্রের প্রলোভনে না পড়ে নিজেদের মেধা, যোগ্যতা ও সততার ওপর আস্থা রেখে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, নিয়োগের প্রতিটি ধাপ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহির সঙ্গে পরিচালিত হচ্ছে। মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।

নিয়োগ-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে ঘোষণা করা হবে। এ বিষয়ে নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে। তাই প্রার্থীদের নিয়মিত এসএমএস ও ওয়েবসাইটের হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!