1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, গণভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর গণভোট বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল, সেটি কার্যকর করা হয়নি। তার দাবি, এভাবে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে দেশ পরিচালনা করছে।

তিনি বলেন, বিরোধী দল জাতীয় স্বার্থে সরকারকে সহযোগিতার কথা বললেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গত ১৭ বছরের গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া সফরের পরও শ্রমবাজার চালুর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। একইভাবে চীন সফর থেকেও দেশের মানুষের জন্য দৃশ্যমান কোনো অর্জন পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার যদি জনগণের স্বার্থবিরোধী অবস্থান নেয়, তাহলে বিরোধী জোট জনগণের পক্ষে অবস্থান নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!