1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরগুনায় ভাগনেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মামারও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

বরগুনায় ভাগনেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মামারও

প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন মামা ও ভাগনে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ আমতলী এলাকার নাজির বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ আমতলী এলাকার বাসিন্দা তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর (২১) এবং তার ভাগনে মুহাম্মদ ওবায়দুল্লাহ (৯)। ওবায়দুল্লাহ ঢাকার একটি হিফজ মাদরাসার শিক্ষার্থী ছিল। তানভীর স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীরের মায়ের মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে নানার বাড়িতে আসে ওবায়দুল্লাহ। দুপুরে তানভীর ভাগনেকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান।

এ সময় ভাগনেকে কাঁধে নিয়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাওয়ার সময় শিশুটি হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তানভীরও পানিতে তলিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!