1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়’: রংপুর বিভাগীয় কমিশনার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়’: রংপুর বিভাগীয় কমিশনার

প্রতিনিধি

মাদকের ভয়াবহ ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

শুক্রবার (২৬ জুন) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রংপুর জেলা প্রশাসন।

বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে দেশে মাদকের অনুপ্রবেশ ঘটে এবং এর সবচেয়ে বড় শিকার হচ্ছে সম্ভাবনাময় তরুণ সমাজ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারিবারিক নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ, র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!