1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও

প্রতিনিধি

ভারত থেকে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সংযুক্ত। এসব সীমান্ত দিয়ে যাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের পুশইনের চেষ্টা করতে না পারে, সেজন্য সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থেকে বাহিনীকে সহযোগিতা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পর থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, সীমান্তের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!