1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাইবার নিরাপত্তা নিশ্চিতে সরকার-বেসরকারি সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সরকার-বেসরকারি সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধি

দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি খাত, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফিনিক্স সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সামিটটির আয়োজন করে দ্য টিম ফিনিক্স গ্রুপ।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক খাত, গণমাধ্যম ও ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে এই অগ্রযাত্রাকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে।

তিনি বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা কমে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই একটি কার্যকর জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সরকার, বেসরকারি খাত, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি সাধারণ মানুষের সচেতনতার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। নাগরিকদের সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও গুজব সম্পর্কে সচেতন করতে না পারলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব হবে না।

তিনি আশা প্রকাশ করেন, ফিনিক্স সামিট ২০২৬ দেশের জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিওত্র কিজেউস্কি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!