1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ: শিল্প অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ: শিল্প অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের আহ্বান

প্রতিনিধি

চীনের সঙ্গে শিল্প ও বিনিয়োগ সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে চীনা বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং বিশেষ সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের শিল্পায়নের জন্য প্রস্তুত। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণের আহ্বান জানান।

বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেল-এ আয়োজিত এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে চীনের বিভিন্ন খাতের ১২৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ব্যবসাবান্ধব নীতিমালার ওপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার ১৮০ দিনের একটি সংস্কার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার আওতায় আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের জন্য দ্রুত সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরির অংশ হিসেবে আনোয়ারা এলাকায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি মোংলা এলাকায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে সরকার।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবা কার্যক্রম জোরদার করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রশাসনিক সহায়তা সহজে পাবেন।

সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মনে করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় রচনায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে শিল্প, প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!