1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাছ চাষে আধুনিক প্রযুক্তি চালু, শিগগিরই রপ্তানি আরও বাড়বে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাছ চাষে আধুনিক প্রযুক্তি চালু, শিগগিরই রপ্তানি আরও বাড়বে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুন) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত উন্নত জাতের মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাছ ও মাংসজাতীয় খাদ্য রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা। মাছের খাদ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কাজ করছে।

তিনি জানান, বিশ্ববাজারে কোন ধরনের মাছের চাহিদা বেশি এবং কোন মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে, তা নিয়ে গবেষণা চলছে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক বাজার তৈরির প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, শুধু উৎপাদন বাড়ানো নয়, মানসম্পন্ন ও নিরাপদ খাদ্য উৎপাদনই এখন সরকারের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক মানের কাঁচামাল, মাছের খাদ্য এবং মাছ উৎপাদন নিশ্চিত করতে পারলে বাংলাদেশ বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

ময়মনসিংহ অঞ্চলের মাছচাষিদের রেয়াতি মূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষ কৃষির অংশ হওয়ায় কৃষিখাতের মতো বিদ্যুৎ সুবিধা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বিএফআরআই মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। পরে মন্ত্রী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!