1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাহাড়ি ঢলে তলিয়ে গেল সাদাপাথর, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সাদাপাথর, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর পানির নিচে তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) সকালে হঠাৎ করেই সাদাপাথরের মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে ডুবে যায়। স্থানীয়দের মতে, ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, প্রতিবেশী দেশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানি নেমে আসছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটকদের জন্য সাদাপাথর খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পর্যটনকেন্দ্রের মূল এলাকায় স্থায়ী স্থাপনা না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও তুলনামূলক কম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!