1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে পরিত্যক্ত টয়লেটের গর্তে বিষাক্ত গ্যাসে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

টাঙ্গাইলে পরিত্যক্ত টয়লেটের গর্তে বিষাক্ত গ্যাসে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়া ছাগলের বাচ্চা উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। তাদের মধ্যে বাবলু হাদিমা ও নেইমার ম্রং বাবা-ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামেই।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে একটি ছাগলের বাচ্চা পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে গেলে প্রথমে শিশু নেইমার ম্রং সেটি উদ্ধারের জন্য ভেতরে নামে। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারে একে একে আরও তিনজন গর্তে প্রবেশ করেন। কিন্তু তারাও আর ফিরে আসেননি।

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর চারজনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির হোসেন বলেন, গর্তের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর ওই গর্ত থেকে প্রথমে একজন এবং পরে বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সাব-অফিসার লাভলু তরফদার জানান, প্রথমে শিশুটি গর্তে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে সবাই সেখানে প্রবেশ করেন এবং সবাই মারা যান।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!