1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নকআউট নয়, স্কটল্যান্ড ম্যাচেই পুরো মনোযোগ ব্রাজিলের: আনচেলত্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নকআউট নয়, স্কটল্যান্ড ম্যাচেই পুরো মনোযোগ ব্রাজিলের: আনচেলত্তি

প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সমালোচনার মুখে পড়লেও হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত করবে সেলেসাওরা। তবে এখনই নকআউট পর্ব নিয়ে ভাবতে নারাজ প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল এখনই নকআউট পর্ব নিয়ে মাথা ঘামাচ্ছে না। আমাদের পুরো মনোযোগ স্কটল্যান্ড ম্যাচ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পর্ব শেষ করার দিকে।”

আনচেলত্তি আরও বলেন, “আমরা স্কটল্যান্ড ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব খেলার ধরন আছে এবং তারা মরক্কোকেও কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। আমাদের শান্ত থেকে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।”

এখন পর্যন্ত তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হলেও সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের লক্ষ্য বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করা এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!